হোয়াইট হাউসের সামনে চলল গুলি, সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত বন্দুকবাজ

ওয়াশিংটন : হোয়াইট হাউসের সামনে চলল গুলি। ব্যাগ থেকে বন্দুক বার করে আচমকা গুলি চালাতে শুরু করে এক আততায়ী। এলোপাথাড়ি গুলিতে জখম হন পথচলতি এক জন। তবে আমেরিকার সিক্রেট সার্ভিস আধিকারিকদের পাল্টা গুলিতে ওই বন্দুকবাজ নিহত হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বন্দুকবাজের নাম নাসাইর বেস্ট। আনুমানিক ২১ বছর বয়সি ওই যুবক কেন হঠাৎ গুলি চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালীন এত কাছে গুলি চলার মতো ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। ট্রাম্পের নিরাপত্তা নিয়েও আশঙ্কা রয়েছে।

সামাজিক মধ্যে এক্স-এ প্রাথমিক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে, সেভেনটিন্থ স্ট্রিট এবং পেনসিলভানিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় ২১ বছর বয়সী এক যুবক হঠাৎই তার ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে। সিক্রেট সার্ভিস আরও জানায়, নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালালে সে গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 4 =