জুলাই থেকে ‘আয়ুষ্মান ভারত’ রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা : ‘আয়ুষ্মান ভারত’ নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নবান্ন থেকে তিনি একটি সাংবাদিক বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, ‘জুলাই থেকেই রাজ্য আয়ুষ্মান ভারত চালু হতে চলেছে। স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত ছয় কোটির বেশি মানুষকে প্রথম দফায় আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

এ দিন তিনি আরও জানিয়েছেন, যাঁরা স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত নেই, তাঁদেরও ধীরে ধীরে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। একই সঙ্গে এ দিনের বৈঠকে ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় ৮০% পর্যন্ত দুরারোগ্য অসুখের ওষুধে ছাড় দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি।

উল্লেখ্য, আগামী ৩০ মে থেকে রাজ্যে সার্ভাইক্যাল ক্যান্সা‌র প্রতিরোধমূলক টিকাকরণের কাজ শুরু হবে। কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচির আওতায় রাজ্যে ৭ লক্ষের বেশি নাবালিকাকে এই ডোজ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =