প্রচারের শেষ দিনে ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু; জমজমাট রোড-শো, বিপুল ভিড়

ফলতা : আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন। তার আগে মঙ্গলবার ফের ফলতায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে ফলতায় রোড শো করেন তিনি। তার আগে সেখানে এক শিবমন্দিরে গিয়ে পুজোও দেন মুখ্যমন্ত্রী।

তার পর ফলতার বঙ্গনগর ২ পঞ্চায়েতের হাসিমনগর সংলগ্ন কালীতলা মাঠ থেকে রোড শো করেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দু’ধারে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। পুষ্পবৃষ্টিতে তাঁকে ফলতায় স্বাগত জানান সাধারণ জনতা।

মুখ্যমন্ত্রীও কাউকে নিরাশ করেননি। হাত নেড়ে সকলের অভ্যর্থনা গ্রহণ করেন তিনি। এই রোড শো-কে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এ দিনের সভা থেকে বড় রাজনৈতিক ঘোষণাও করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, একুশের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসায় নিহত বিজেপির ৩২১ জন কর্মীর পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। পাশাপাশি ফলতা ও ডায়মন্ড হারবার এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের জন্য বিশেষ আর্থিক ও সামাজিক পুনর্বাসন প্যাকেজের ঘোষণাও করেন তিনি।রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই কর্মসূচির মাধ্যমে আবেগ ও সংগঠন—দুই ক্ষেত্রেই প্রভাব বিস্তারের চেষ্টা করল বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 14 =