পাসপোর্টের বিস্তারিত তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক, সিএএ নিয়ে বিজ্ঞপ্তি

নয়াদিল্লি : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব বিধিমালা, ২০০৯ সংশোধন করেছে। এর ফলে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার সময় পাসপোর্টের বিস্তারিত তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সংশোধিত নিয়ম অনুযায়ী, আবেদন প্রক্রিয়ার সময় যথাযথ যাচাই নিশ্চিত করার জন্য পাসপোর্ট নম্বর, ইস্যুর তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং সহায়ক নথি প্রকাশ করতে হবে।

এই মর্মে সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 15 =