পার্ক সার্কাসে বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

কলকাতা : কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট মোড়ে বাড়িঘর ভাঙা ও সম্ভাব্য বুলডোজার অভিযানের আশঙ্কা থেকে উত্তেজনা ছড়ালো রবিবার| বিক্ষোভকারীদের দাবি, সাধারণ মানুষের বাসস্থানের অধিকার রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

“ঘর আমাদের, অধিকার আমাদের” স্লোগান তুলে এদিন দুপুর দেড়টা নাগাদ বিক্ষোভ শুরু হয়।স্থানীয় বাসিন্দারা সেভেন পয়েন্ট ক্রসিং অবরুদ্ধ করে আজান ও রাস্তায় নামাজ সংক্রান্ত নতুন সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, সিআরপিএফ জওয়ান এবং কলকাতা পুলিশের র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ)।অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ পুলিশের দিকে ইট ছোড়ে। এরপরই পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। যদিও বিক্ষোভকারীরা তারপরেও রাস্তার একটি অংশে অবস্থান করছেন| তবে এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 15 =