সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির অধ্যাদেশে অনুমোদন রাষ্ট্রপতির

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়াতে অধ্যাদেশে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওই অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধন করে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বাদে বিচারপতির পদের সংখ্যা ৩৩টি থেকে বাড়িয়ে ৩৭টি করা হবে। বকেয়া মামলার বোঝা কমাতেই এই পদক্ষেপ। কয়েক দিন আগেই সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) আইন সংশোধনে সায় দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ১৯৫৬ সালে ওই আইন তৈরি হয়েছিল। তার পরে আর বিচারপতির সংখ্যা বাড়ানো হয়নি।

উল্লেখ্য, প্রধান বিচারপতিকে বাদ রেখে সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারপতির সংখ্যা ৩৩। তা বাড়িয়ে ৩৭ করতে চায় কেন্দ্রীয় সরকার। এতে সম্প্রতিই সিলমোহর দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। এ বার মন্ত্রিসভার সেই সিদ্ধান্তে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে শীর্ষ আদালতে প্রধান বিচারপতিকে ধরে মোট বিচারপতির সংখ্যা হতে চলেছে ৩৮।

রবিবার কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, সুপ্রিম কোর্টে বিচারপতিদের সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ (প্রধান বিচারপতি ছাড়া) করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধনী অধ্যাদেশ জারির মাধ্যমে করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − twelve =