নির্ধারিত সময়েই রাজ্যে বর্ষার ইঙ্গিত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা ও দক্ষিণবঙ্গে বাড়বে গরম

কলকাতা : রাজ্যে নির্ধারিত সময়েই বর্ষা প্রবেশের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহ বিদের মতে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী দু’ থেকে তিন দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়তে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর ফলে ওই দ্বীপপুঞ্জে প্রবল বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে, যার জেরে পর্যটকদের জন্য আগাম সতর্কবার্তাও জারি করা হয়েছে।

আন্দামানে বর্ষার এই দ্রুত গমনের ফলে পশ্চিমবঙ্গেও সঠিক সময়ে বর্ষা আসার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। তবে বর্তমানে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের গতিপ্রকৃতির ওপর আবহাওয়া দফতর কড়া নজর রাখছে। সঠিক সময়ে মৌসুমি বায়ু রাজ্যে প্রবেশ করলে কৃষি কাজেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =