তৃতীয় পর্যায়ের এসআইআরের ঘোষণা নির্বাচন কমিশনের

নয়াদিল্লি : ১৬টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) তৃতীয় পর্যায়ের সূচনা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়েছে, তৃতীয় পর্যায়ে দেশের ১৬টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে (ইউটি) এসআইআর পরিচালনা করা হবে।

এসআইআর-এর তৃতীয় পর্বের সূচনা উপলক্ষে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, আমি সকল নির্বাচকদের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর তৃতীয় পর্বে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করতে এবং তাঁদের গণনা (এনুমারেশন) ফর্ম পূরণ করার জন্য আবেদন জানাচ্ছি। এসআইআর পরিচালনা করার উদ্দেশ্য হল, ভোটার তালিকায় যেন শুধুমাত্র যোগ্য ভোটারদেরই অন্তর্ভুক্ত করা হয় এবং কোনও অযোগ্য নাম যেন অন্তর্ভুক্ত না হয়।

উল্লেখ্য, তৃতীয় পর্যায়ে বাকি ১৬টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার এসআইআরের কাজ শুরু হবে শীঘ্রই। যে ১৬ রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের তৃতীয় পর্যায়ের কাজ শুরু হবে, সেগুলো হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দমন ও দিউ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্নাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, দিল্লি, ওড়িশা, পঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলঙ্গানা ও উত্তরাখণ্ড।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ১০টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শেষ হয়েছে। সেগুলো হল পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, ছত্তিশগড়, কেরল, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, গুজরাট, মধ্যপ্রদেশ, গোয়া এবং বিহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =