মমতাকে কটূক্তি, হাইকোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ

কলকাতা : এখন তিনি আর মুখ্যমন্ত্রী নন, এবার আইনজীবীর ভূমিকায় দেখা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে আসেন মমতা।

ভোট-পরবর্তী অশান্তির একটি মামলায় সওয়াল করতে হাইকোর্টে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। সওয়াল শেষে এজলাস থেকে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। মমতাকে লক্ষ্য করে কটূক্তি করেন আইনজীবীদের একাংশ।

বেলা ১১টার কিছু আগে হাইকোর্ট চত্বরে পৌঁছে যান তিনি। আইনজীবীর বেশে হাজির হন প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। সেখানে সওয়াল করেন তিনি। তার পরে এজলাস থেকে বেরোনোর সময়েই ঘটে বিপত্তি। অভিযোগ, আইনজীবীদের একাংশ মমতাকে কটূক্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =