কলকাতা : শুক্রবার কলকাতায় পা রেখেই দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে কলকাতায় পৌঁছন অমিত শাহ।
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পরে কে হবেন মুখ্যমন্ত্রী ও কারা থাকবেন মন্ত্রিসভায়, তা ঠিক করতেই তাঁর বঙ্গে আগমন। এ ছাড়া, শনিবার নতুন মন্ত্রিসভার শপথেও থাকবেন তিনি। শুক্রবার সকালে বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সোজা যান দক্ষিণেশ্বরের মন্দিরে। বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বৈঠক রয়েছে।
শুক্রবার সকাল ১১টার কিছু পরে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। অমিত শাহকে স্বাগত জানান রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। বিমানবন্দর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছান দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে। দলীয় সূত্রে জানা গেছে, দক্ষিণেশ্বর থেকে নিউ টাউনের হোটেলে যাবেন অমিত শাহ। তারপর এ দিন বিকেলে নিউ টাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সাংগঠনিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

