পটনা : বিহারের নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণ হল বৃহস্পতিবার। বিজেপি ও জেডিইউ-র বিধায়করা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা প্রমুখ। পটনার গান্ধী ময়দানে হয় শপথগ্রহণ অনুষ্ঠান।
বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শ্রবন কুমার, বিজয় কুমার সিনহা, দিলীপ কুমার জয়সওয়াল, নিশান্ত কুমার ও লেশি সিং। এছাড়াও রাম কৃপাল যাদব, নীতীশ মিশ্র, দামোদর রাওয়াত, সঞ্জয় সিং (টাইগার), অশোক চৌধুরী, ভগবান সিং কুশওয়াহা, অরুণ শঙ্কর প্রসাদ, মদন সাহনি, সন্তোষ কুমার সুমন এবং রমা নিষাদ বিহারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

