চন্দ্রনাথ খুনের ঘটনায় সিট গঠন, তদন্তকারী দলে সিআইডিও

কলকাতা : শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যার তদন্তে এ বার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হল। এই তদন্তকারী দলে রাজ্য পুলিশের আধিকারিকদের পাশাপাশি সিআইডি-র আধিকারিকেরাও রয়েছেন। তবে কত জন সদস্যকে নিয়ে এই সিট গঠিত হয়েছে, তা আপাতত স্পষ্ট নয়।

বৃহস্পতিবার সকালে বিএসএফ-এর ডিজি প্রবীণ কুমার মধ্যমগ্রামের ঘটনাস্থলে যান। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্ত বুধবার রাতেই গিয়েছিলেন মধ্যমগ্রামের হাসপাতালে। রাজ্যের পুলিশ প্রধান সিদ্ধনাথ জানিয়েছেন, অপরাধে ব্যবহৃত একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। নম্বরপ্লেট অনুযায়ী সেটি শিলিগুড়ির। তবে নম্বরপ্লেটটি ভুয়ো বলে মনে করা হচ্ছে।

চন্দ্রনাথ হত্যার তদন্ত করছে সিআইডিও। বৃহস্পতিবার সকালেই রাজ্যের তদন্তকারী সংস্থার আধিকারিকেরা পৌঁছে যান মধ্যমগ্রামের ঘটনাস্থলে। রাজ্য পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল বুধবার রাতেই পৌঁছে যায় সেখানে। যে গাড়িটিতে চন্দ্রনাথ ছিলেন, সেই গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + nineteen =