ভোট-পরবর্তী হিংসায় ক্ষুব্ধ জ্ঞানেশ, কঠোর পদক্ষেপের নির্দেশ

কলকাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলা থেকে হিংসা ও অশান্তির খবর আসছে। এরই প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। হিংসা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

তিনি রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মহাপরিচালক এবং সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার ও পুলিশ কর্তাদের সর্বক্ষণ টহল বজায় রাখার নির্দেশ দিয়েছেন। যারা হিংসা ও ভাঙচুরে উস্কানি দেবে, তাদের অবিলম্বে গ্রেফতার করারও নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কোথাও ভাঙচুর বা হিংসার ঘটনা দেখলেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ডিরেক্টর জেনারেলকে সতর্ক থাকতে বলেছেন জ্ঞানেশ। সর্বদা নজরদারি চালাতে বলা হয়েছে জেলাশাসক এবং পুলিশকর্তাদেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + eight =