“পশ্চিমবঙ্গ এই নির্বোধের হাত থেকে মুক্তি পেয়ে ভালোই হয়েছে”, দাবি মার্কান্ডেয় কাটজুর

কলকাতা : “পশ্চিমবঙ্গের ২৮% মুসলিমকে ক্রমাগত তোষণ করে তিনি ৭১% হিন্দুকে বিরাগভাজন করেছিলেন, যাঁরা মূলত মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গ এই নির্বোধের হাত থেকে মুক্তি পেয়ে ভালোই হয়েছে।” মঙ্গলবার সামাজিক মাধ্যমে একথা লিখলেন আইনজ্ঞ এবং ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কান্ডেয় কাটজু।

কাটজু লিখেছেন, “মমতা ব্যানার্জী, হিটলারের মতোই, একজন জননেতা ছিলেন, যিনি চিৎকার-চেঁচামেচি করে ক্ষমতায় এসেছিলেন। তাঁর মাথায় কিছুই নেই।

পশ্চিমবঙ্গের বিশাল সামাজিক-অর্থনৈতিক সমস্যাগুলি কীভাবে সমাধান করতে হবে সে সম্পর্কে তাঁর (মমতা) কোনো ধারণাই নেই। তিনি অত্যন্ত অহংকারী ছিলেন, কোনো সমালোচনা সহ্য করতেন না।

শুধুমাত্র সামাজিক মাধ্যমে তাঁর (মমতা) একটি কার্টুন শেয়ার করেছিলেন বলে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার করিয়েছিলেন। মমতা কৃষকদের জন্য কিছুই করেননি— শুধুমাত্র

একটি প্রকাশ্য সভায় বলায় তিনি (মমতা) কৃষক শিলাদিত্য চৌধুরীকে গ্রেফতার করিয়েছিলেন।

তিনি হিটলারের এসএস-এর মতো গুন্ডাদের একটি বাহিনী তৈরি করেছিলেন। সেটি তিনি মানুষকে আতঙ্কিত করতে ব্যবহার করতেন। তিনি বংশীয় রাজনীতির সমালোচনা করেছিলেন, কিন্তু তিনি তাঁর ভাগ্নে অভিষেক ব্যানার্জীকে টিএমসি-র সাংসদ এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক নিযুক্ত করে কার্যত তাঁকে তাঁর উত্তরসূরি হিসেবে অভিষিক্ত করেছিলেন।

প্রসঙ্গত, মার্কান্ডেয় কাটজু ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − seven =