পদত্যাগ করবেন না, জানালেন মমতা

কলকাতা : বিধানসভা নির্বাচনে পরাস্ত হলেও পদত্যাগ করবেন না বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মমতা বলেন কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে? মমতার অভিযোগ, ২০০৪ সালেও এই জিনিস দেখিনি। ১৯৭২-এর সন্ত্রাসের কথা শুনেছি। চোখে দেখিনি।

তবে এই সরকার সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে। বিজেপির বিরুদ্ধে আমাদের এই লড়াই ছিল না। নির্বাচন কমিশন কালো ইতিহাস তৈরি করল। কমিশনই ভিলেন হয়েছে। মানুষের অধিকার লুট করেছে। ভোটের আগে সব জায়গায় রেড করে। সব অফিসারদের বদলে দেয়। মমতা এ দিন আরও বলেছেন, আমরা ঘুরে দাঁড়াব। রাস্তায় থাকব, লড়াই করব। এখন আমি মুক্ত পাখি!

প্রসঙ্গত, বিদায়ী সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৭ মে। মুখ্যমন্ত্রী পদত্যাগ না-করলেও, তার পরে বিধি মেনেই সরকারকে বিদায় নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =