সরকারি হাসপাতাল থেকে উদ্ধার প্রচুর গয়না ও টাকা, চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনা : সরকারি হাসপাতালের অপারেশান থিয়েটার থেকে উদ্ধার হল প্রচুর টাকা ও সোনার গয়না। এই ঘটনায় হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসককে আটক করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মঠেরদিঘি গ্রামীণ হাসপাতালের ঘটনা। হাসপাতাল সওকাত মোল্লা ঘনিষ্ঠ এক নেতা এগুলো মজুত করেছিল বলে অভিযোগ বিজেপির।

মঙ্গলবার সকালে হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণে টাকা ও সোনার গয়না। বিভিন্ন জমির দলিলও উদ্ধার হয়। হাসপাতালে মধ্যে একটি ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয় বিজেপি কর্মীদের। ব্যাগ খুলতেই উদ্ধার হয় বিপুল পরিমাণে সোনার গয়না, নগদ টাকা সহ জমির দলিল। বিজেপির অভিযোগ, সওকাত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা হোসেন গাজী এগুলো হাসপাতালের মধ্যে লুকিয়ে রাখে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে জীবনতলা থানার পুলিশ। এলাকায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তবে হাসপাতালের চিকিৎসক শাহরুখ খান জানিয়েছে, তৃণমূলের বুথ সভাপতির ছেলে সামসের মীর এই ব্যাগ রেখে গেছে। সে এই হাসপাতালের অস্থায়ী কর্মী বলেও দাবি ওই চিকিৎসকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + eleven =