পশ্চিমবঙ্গবাসীকে প্রণাম শুভেন্দু অধিকারীর

কলকাতা : শুভেন্দু অধিকারী এ রাজ্যের বিধানসভা নির্বাচনে এক জোড়া আসনে জিতেছেন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ও দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে। পাশাপাশি, বিজেপি গোটা রাজ্যে বিপুল ভোটে জয়লাভ করেছে। মঙ্গলবার সমাজ মাধ্যমে শুভেন্দু লিখেছেন – “প্রণাম পশ্চিমবঙ্গবাসী

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে বিপুল সমর্থন দেওয়ার জন্য ও যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির নেতৃত্বে ভরসা রাখার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এই জয় প্রত্যেক দেশপ্রেমিক রাষ্ট্রবাদীর জয়, প্রত্যেক বিজেপি কার্যকর্তার জয়।

বিজেপির অঙ্গীকার এক উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পশ্চিমবঙ্গ। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। সকলকে সাথে নিয়ে আমরা গড়ে তুলবো একটি সুস্থ, সুন্দর ও উন্নত রাজ্য। রাজ্যবাসীর সেবা করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য।

বিধানসভা নির্বাচনের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, সরকারি কর্মচারী বৃন্দ, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য ও কলকাতা পুলিশ বাহিনীর সদস্যদের জানাই বিশেষ কৃতজ্ঞতা।

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির নেতৃত্বে এক বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলাই আমাদের দৃঢ় অঙ্গীকার।

ভারত মাতার জয়

জয় হিন্দ

বন্দে মাতরম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 2 =