গণনার দিন রাজীব কুমারকে দমদম-ব্যারাকপুরে নজরদারির বাড়তি দায়িত্ব তৃণমূলের

কলকাতা : রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এবার তাঁর কাঁধেই বর্তাল নতুন দায়িত্ব। দলীয় সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে সোমবার ভোটগণনার পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। দমদম-ব্যারাকপুর সাংগাঠনিক জেলার গণনা পর্যবেক্ষক করা হল রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমারকে।

শনিবার দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা-অভিষেক। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকেই গণনার দিন জেলাভিত্তিক পর্যবেক্ষক নিয়োগের কথা বলা হয়েছে।

সেখানে সাংগঠিক জেলা ধরে ধরে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেই রাজীবের দায়িত্বের কথা আলাদা করে উল্লেখ করেছেন অভিষেক, এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =