ভোট-পরবর্তী হিংসা রুখতে কড়া নজরদারিতে নির্বাচন কমিশন, রাজ্যজুড়ে মোতায়েন ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা : ভোটগ্রহণ পর্ব শেষ হতেই সম্ভাব্য ভোট-পরবর্তী হিংসা রুখতে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে এখনও মোতায়েন থাকবে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এবং স্পর্শকাতর এলাকাগুলিতে চালানো হবে বিশেষ টহলদারি।

গণনা কেন্দ্রে শুধুমাত্র কিউআর কোডযুক্ত পরিচয়পত্রধারী অনুমোদিত ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।নির্বাচন কমিশন জানিয়েছে, কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এবং নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন।

কলকাতা হাইকোর্টও পর্যবেক্ষণে জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন প্রশাসন ও পুলিশ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই থাকে, যাতে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়।অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বর ১৮০০-৩৪৫-০০০৮ এবং ই-মেল wbfreeandfairpolls@gmail.com চালু রাখা হয়েছে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − thirteen =