বহরমপুর : বুথফেরত সমীক্ষা নিয়ে প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর কথায়, বিরোধী দলের ভোট ভাগ হয়ে গেছে।
বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার বলেন, “বিরোধী দলগুলো বেশি ভোট পেয়েছে। সরকার বিরোধী ঢেউ ছিল, কিন্তু বিরোধী দলের ভোট ভাগ হয়ে গেছে। সব ভোট কোনও একটি বিরোধী দলের দিকে যায়নি। বিরোধী দলে অনেক দল ছিল: কংগ্রেস, সিপিআই(এম), বিজেপি ইত্যাদি। বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করতে পারে কি না, তা এখন দেখতে হবে। বিরোধী দলের ভোটের একটি বড় অংশ বিজেপির দিকে গেছে।”
উল্লেখ্য, বিভিন্ন বুথফেরত সমীক্ষায় নানা ফল দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের জন্য। অধিকাংশতেই ‘জিতছে বিজেপি’, তবে সর্বত্রই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। অধিকাংশ সমীক্ষাতেই বিজেপি এগিয়ে। তারা জাদুসংখ্যা ছুঁয়ে ফেলেছে। কোনও কোনও সমীক্ষায় আবার তৃণমূল এগিয়ে রয়েছে। ফল কি হয়, তা জানা যাবে আগামী ৪ মে।

