রেকর্ড সংখ্যায় ভোট দিন, পশ্চিমবঙ্গের ভোটারদের কাছে আবেদন মোদীর

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে দ্বিতীয় তথা শেষ দফা ভোটের সকালে সমাজমাধ্যমে পোস্ট করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘‘আজ যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের সকলকে অনুরোধ করছি, রেকর্ড সংখ্যায় ভোট দিন। আমাদের গণতন্ত্রকে আরও গতিশীল করুন। বিশেষ করে পশ্চিমবঙ্গের মহিলা ও যুব সম্প্রদায়ের বিপুল ভাবে ভোটদান করা জরুরি।’’

উল্লেখ্য, বুধবার সকাল থেকে ৭টা থেকে গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছেন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের ৭টি জেলার ভোটাররা। এই দফায় ১৪২টি আসনে ভোট নেওয়া হচ্ছে। ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ভোটগ্রহণকে অবাধ ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সকাল থেকেই বিভিন্ন বুথে দেখা গিয়েছে ভোটারদের লম্বা লাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − six =