মুর্শিদাবাদ : প্লাস্টিকের ব্যাগ ভর্তি বোমা মিলল মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির মণিগ্রাম চাঁদপাড়া গ্রামে। লোকালয়ের মধ্যে একটি বাড়ির পিছনে ঝোপের মধ্যে রাখা ছিল বোমাগুলি।
মঙ্গলবার সকালে গ্রামবাসীরা সেগুলি দেখতে পেয়ে খবর দেন পুলিশকে। খবর পাওয়া মাত্র ঘিরে ফেলা হয় ওই এলাকা। পরে আরও পুলিশ যায় সেখানে। বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।
ব্যাগের মধ্যে ঠিক কতগুলি বোমা রয়েছে, তা অবশ্য এখনও সঠিক সংখ্যা বলতে পারেনি পুলিশ।

