ভোটের আবহে পশ্চিমবঙ্গে বাজেয়াপ্ত ৫১০ কোটিরও বেশি

কলকাতা : পশ্চিমবঙ্গে সুষ্ঠু ও নিরাপদে ভোট শেষ করতে আদর্শ নির্বাচনী আচরণ বিধি চালু করেছিল নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, এখনও পর্যন্ত নগদ, মদ, মাদক, সোনা-রুপো-সহ মূল্যবান ধাতু ও অন্যান্য জিনিস মিলিয়ে ৫১০ কোটি মূল্যের বেশি সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। যার মধ্যে শুধু নগদ রয়েছে ৩০ কোটির বেশি। নির্বাচন কমিশনের তরফে এই হিসেব পেশ করা হয়েছে।

রাজ্যে নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত হিসাব বহির্ভূত প্রায় ৫১০ কোটি টাকা ও অন্যান্য অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার কমিশনের তরফে জানানো হয়েছে, গত ১৫ মার্চ আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পর থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বাজেয়াপ্ত করা নগদ টাকা এবং নিষিদ্ধ সামগ্রীর মোট অঙ্ক প্রায় ৫১০ কোটি।

কেন্দ্রীয় সংস্থা ও রাজ্য পুলিশের অভিযানে এই সাফল্য মিলেছে। ভোটকে অবাধ ও সুষ্ঠু নিশ্চিত করতেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 9 =