ব্যারাকপুর : পশ্চিমবঙ্গের সেবা ও রক্ষা করা কর্তব্য ও দায়িত্ব বলে জানালেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার ব্যারাকপুরের নির্বাচনী জনসভা থেকে মোদী বলেন, ‘‘বিজেপি জমানায় কোনও ভারতীয় নাগরিক, যে ধর্মেরই হোন তিনি, তাঁদের সমস্যা হবে না। কিন্তু অনুপ্রবেশকারীদের ছাড়া হবে না। মতুয়া, নমশূদ্রদের বলছি, নাগরিকত্ব মিলবেই। সব কাগজ, অধিকার পাবেন, যা ভারতীয় নাগরিকেরা পান। এটা মোদীর গ্যারান্টি।”
মোদী আরও বলেন, “নেতাজি বলেন, রক্ত দাও, স্বাধীনতা দেব। আপনারা ৭০ বছর কংগ্রেস, বাম, তৃণমূলকে দিয়েছেন। আজ তারা সব জোটে রয়েছে। একটা সুযোগ বিজেপি-কে দিন। হিংসা, তৃণমূলের দুর্নীতি, ভয়, সিন্ডিকেট, অনুপ্রবেশকারী, বেকারত্ব, পরিবারবাদ, তোষণের রাজনীতি থেকে মুক্তি দেব। পুরনো গৌরব ফিরে আসবে।’’ প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, ‘‘সব বুথ থেকে তৃণমূলকে সাফ করুন। পদ্ম চিহ্নে ভোট দিন।’’

