বীরভূমে ভোটে ঝরল রক্ত, মাথা ফাটল বিজেপি এজেন্টের

বীরভূম : রাজ্যের ভোটের প্রথম দফাতেই চূড়ান্ত অশান্তি বীরভূমে। আক্রান্ত বিজেপির নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল। তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের ভ্রমরকল অঞ্চলে ৬৮ নম্বর বুথে সকাল থেকেই অশান্তির খবর আসছিল। সেই অশান্তির খবর পেয়েই বুথ পরিদর্শনে যান বিজেপির নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল। তাঁকে ঘিরে ফেলে কিছু লোকজন।

অভিযোগ, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আক্রান্ত বিজেপি নেতাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =