এবারও পরিবর্তন না হলে পশ্চিমবঙ্গে সনাতন শেষ হয়ে যাবে : শুভেন্দু অধিকারী

নন্দীগ্রাম : ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে কাঁথিতে তাঁর বাড়ি শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে ভোটকেন্দ্রের উদ্দেশে যান শুভেন্দু। কাঁথির নন্দনায়কবাড় এলাকার ভোটার তিনি। বাড়ি থেকে বেরোনোর সময়ে তিনি বলেন, “শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করুন।”

শান্তিকুঞ্জের বাড়ি থেকে ভোট দিতে বেরোনোর সময়ে শুভেন্দু অধিকারী বলেন, “পরিবর্তন আনুন। বিজেপির হাতে দায়িত্ব দিন। শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করুন। খুব একটা উৎপাত করতে পারেনি। পারবেও না। প্রাথমিক ভাবে ভোটের আগের রাতটা খুব গুরুত্বপূর্ণ থাকে। প্রাথমিক ভাবে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় আধাসেনা বাহিনীকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে।”

শুভেন্দু আরও বলেন, “পরিবর্তন হবেই। এবার যদি পরিবর্তন না হয়, বাংলায় সনাতন শেষ হয়ে যাবে। নির্বাচন কমিশন ভালো কাজ করছে, কিন্তু সবখানেই কিছু গুন্ডা আছে। আমাদের পোলিং এজেন্ট গ্রেফতার হয়েছেন। অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − five =