উর্দু ভাষা নিয়ে ফিরহাদের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর

কলকাতা : উর্দু ভাষা নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার ভবানীপুর ও নন্দীগ্রাম বিধানসভা আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূল যেভাবে বাংলায় আরব সংস্কৃতি এবং উর্দুকে চাপিয়ে দিচ্ছে ও রক্ষা করছে, তা বাঙালি সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির জন্য বিপজ্জনক। উর্দু ভাষায় আমার কোনও আপত্তি নেই।

যেমনটা ফিরহাদ হাকিম (কলকাতার মেয়র) কিছুদিন আগে বলেছিলেন, ৫০ শতাংশ মানুষ উর্দুতে কথা বললে তিনি খুশি হবেন। এসব যেন না হয়।” উল্লেখ্য, সম্প্রতি একটি ভিডিও (সেই ভিডিও-র সত্যতা হিন্দুস্থান সমাচার যাচাই করেনি) প্রকাশ্যে আসে, তাতে ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবেন। ফিরহাদের সেই মন্তব্যেরই তীব্র প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 18 =