হলদিয়ার জনসভা থেকে পশ্চিমবঙ্গকে ৬ নিশ্চয়তা দিলেন প্রধানমন্ত্রী মোদী

হলদিয়া : পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার জনসভা থেকে ৬ নিশ্চয়তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমি পশ্চিমবঙ্গকে ছয়টি নিশ্চয়তা দিচ্ছি- প্রথমত, বিজেপি সরকার ভয়ের এই পরিবেশকে আস্থায় রূপান্তরিত করবে। বিজেপি আইনের শাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনবে।” দ্বিতীয় নিশ্চয়তা হিসেবে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকারের অধীনে, প্রশাসনিক ব্যবস্থা সেবাপ্রাপ্ত জনগণের কাছে জবাবদিহি করবে—সম্পূর্ণরূপে দায়বদ্ধ থাকবে।

মোদীর তৃতীয় নিশ্চয়তা হল, “প্রতিটি কেলেঙ্কারি, প্রতিটি দুর্নীতির কাজ, আমাদের কন্যাদের বিরুদ্ধে সংঘটিত প্রতিটি অবিচার এবং ধর্ষণের প্রতিটি মামলার ফাইল পুনরায় খোলা হবে।” প্রধানমন্ত্রী চতুর্থ নিশ্চয়তা হিসেবে বলেন, তৃণমূলের শাসনকালে, যে-ই দুর্নীতিতে জড়িত থাকবে, তার স্থান হবে জেলে। সে মন্ত্রী হোক বা প্রহরী, আইন সবাইকে জবাবদিহি করাবে। তৃণমূলের কোনও গুন্ডা আর আইন এড়াতে পারবে না।”

প্রধানমন্ত্রীর পঞ্চম নিশ্চয়তা হল, “শরণার্থীদের সংবিধান দ্বারা নিশ্চিত প্রতিটি অধিকার ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে। তবে, ভারতে অনুপ্রবেশকারীদের কোনও স্থান নেই।” মোদীর ষষ্ঠ গ্যারান্টি হল – পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হওয়া মাত্রই সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =