তৃণমূলকে উল্লেখ করে এক্স হ্যান্ডলে পোস্ট নির্বাচন কমিশনের

নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেস বনাম নির্বাচন কমিশন। ভোটের আগে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনীতির পরিবেশ। বুধবার সরাসরি তৃণমূলকে উল্লেখ করে এক্স হ্যান্ডলে পোস্ট করেছে কমিশন। সেখানে লেখা হয়, তৃণমূল কংগ্রেসকে কমিশনের সোজা কথা, এবার পশ্চিমবঙ্গে নির্বাচন হবে ভয়-মুক্ত, হিংসা-মুক্ত, ভীতি-মুক্ত, প্রলোভন-মুক্ত, ছাপ্পা-মুক্ত, বুথ জ্যামিং-মুক্ত, সোর্স জ্যামিং-মুক্ত।

পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। কমিশনের পোস্টকে উল্লেখ করে রাজ্যের শাসকদল লিখেছে, সোজা কথা সোজাভাবেই বলছি: মুখোশটা এবার খুলে ফেলুন! এই তরজায় তৃণমূল পাশে পেয়েছে অন্যান্য বিরোধী দলের প্রধানদের।

এএপি প্রধান কেজরিওয়াল এক্স-এ লিখেছেন, এখন এটা বলাই বাহুল্য, নির্বাচন কমিশন বিজেপির অধীনে কাজ করছে এবং তাদের কাছ থেকে সরাসরি নির্দেশ গ্রহণ করছে। বিষয়টি এখন সম্পূর্ণ উন্মুক্ত এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। অন্ততপক্ষে, এমন ভাষায় টুইট করে— এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সুনামকে প্রকাশ্যে কালিমালিপ্ত করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − nine =