তৃণমূল প্রার্থী লাভলির ‘বাংলাদেশ ভোট’ হ্যাশট্যাগে প্রচার, বিজেপি-র কটাক্ষ

কলকাতা : “এটি একটি বিপজ্জনক মানসিকতা এবং বৃহত্তর এক ষড়যন্ত্রকে উন্মোচন করে”। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজেপি-র তরফে এক্সবার্তায় এই অভিযোগ করা হয়েছে।

বার্তায় লেখা, “অত্যন্ত উদ্বেগজনক এক পদক্ষেপে, সোনারপুর দক্ষিণ থেকে তৃণমূলের প্রার্থী লাভলী মৈত্র তাঁর সোশ্যাল মিডিয়া পেজে #BangladeshVote (বাংলায়) হ্যাশট্যাগটি ব্যবহার করেছেন। এটি কেবল একটি সাধারণ মন্তব্য নয়।

পশ্চিমবঙ্গের জন্য তৃণমূল কি এটাই কল্পনা করে? এমন এক ভবিষ্যৎ, যেখানে আমাদের পরিচয়, সংস্কৃতি এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে? এটি কেবল আরেকটি নির্বাচন নয়। এই ভূমিকে ভালোবাসেন এমন প্রত্যেক বাঙালির জন্য এটি এক নির্ণায়ক মুহূর্ত। ইঙ্গিতগুলো স্পষ্ট, এবং উদ্দেশ্যগুলো উপেক্ষা করা অসম্ভব হয়ে উঠছে। এক অনিশ্চিত ও বিপজ্জনক ভবিষ্যৎ থেকে বাংলাকে বাঁচানোর এটাই শেষ সুযোগ হতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 14 =