কলকাতা : এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা আসনে পরাজিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি দাবি করেছেন, বাংলায় এবার রামরাজ্য প্রতিষ্ঠা হবে। এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়বেন শুভেন্দু। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনেও তিনি প্রার্থী।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, “সমগ্র রাজ্য এখন গেরুয়াময়। ঠিক যেমনটা আপনারা কোচবিহারে প্রধানমন্ত্রী মোদীর জনসভায় দেখেছেন। সমগ্র কলকাতাজুড়ে পদ্ম ফুটবে। এবার তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে দলের সর্বভারতীয় সভাপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ – পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করে চলেছেন। আমরা কৃতজ্ঞ, আমরা সৌভাগ্যবান। মমতা আবারও পরাজিত হবেন। শুধু অপেক্ষা করে দেখুন। পরিবর্তন আনুন, পদ্ম ফোটান। রামরাজ্য প্রতিষ্ঠা করুন।”

