বনগাঁয় রোড শো পুষ্কর ধামির, বিজেপির জয় নিয়ে আশাবাদী

উত্তর ২৪ পরগনা : পশ্চিমবঙ্গে জোরকদমে নির্বাচনী প্রচার চালাচ্ছে বিজেপি। সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় রোড শো করেন বিজেপি নেতা তথা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বিজেপির জয় নিয়ে আশাপ্রকাশ করেন তিনি।

দলীয় প্রার্থীদের সমর্থনে এদিন রোড শো করেন ধামি। তিনি বলেন, “বাংলায় অনেক মানুষের সঙ্গে দেখা করার পর আমি এখানে এসেছি। আমি দেখছি, রাস্তার ভিড় এটাই প্রমাণ করে যে মানুষ পরিবর্তন আনতে দৃঢ়প্রতিজ্ঞ।”

তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে ধামি বলেন, এখানে যে সরকার বিরাজ করছে, অর্থাৎ ভয়, দুর্নীতি আর অপরাধের সরকার, তা বদলাতে জনগণ পুরোপুরি প্রস্তুত। এবার তৃণমূলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সারাদেশে ডাবল-ইঞ্জিন সরকার গঠিত হচ্ছে। যেখানেই নির্বাচন হচ্ছে, প্রতিটি রাজ্যে মানুষ ডাবল-ইঞ্জিনকে অগ্রাধিকার দিয়ে নির্বাচিত করছে। কারণ ডাবল-ইঞ্জিন এখন উন্নয়ন আর সুশাসনের সমার্থক হয়ে উঠেছে। বাংলার মানুষ এবার ডাবল-ইঞ্জিন সরকার গঠন করবে। তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজেপির বিজয় নিশ্চিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 10 =