খড়গপুর : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে নির্বাচনী জনসভা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি দাবি করে বলেন, তৃণমূলকে এবার উৎখাত করবে বাংলার জনগণ।
শনিবার নির্বাচনী প্রচারের ফাঁকে রেখা গুপ্তা বলেন, “এবার বাংলার মানুষ এই (তৃণমূল) সরকারকে সমূলে উৎখাত করার সংকল্প করেছে এবং এখানকার মানুষের উদ্দীপনা এটাই ইঙ্গিত দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হবেন এবং এবার মোদী সরকার গঠিত হবে।
এটা শুধু বাংলাকে রক্ষা করার বিষয় নয়; এটা সমগ্র দেশকে রক্ষা করার বিষয়। বাংলায় আসা অনুপ্রবেশকারীরা শুধু আমাদের বাঙালি ভাই-বোনদের অধিকারই হরণ করে না, দেশের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়ায়। আমাদের সরকার ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের রুখে দেওয়া হবে।”

