মুর্শিদাবাদ : মালদার ঘটনা নিয়ে মুর্শিদাবাদের সভা থেকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “সব কিছু অমিত শাহ পরিকল্পনা করে করিয়েছেন। ওঁকে ইস্তফা দিতে হবে।”
বৃহস্পতিবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরগিঘিতে জনসভা সেরে তিনি যান সুতিতে। সেখানে তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাসের সমর্থনে জনসভা করেন।
মালদায় বুধবারের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সকলকে সাবধান করে দেন। তাঁর দাবি, মানুষকে প্ররোচনা দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, “যাদের নাম বাদ পড়েছে তাদের সাহায্য করার জন্য আইনজীবী আমরা দেবো। কিন্তু লড়াই আমাদের শান্তিপূর্ণ ভাবে করতে হবে।”
বুধবার রাতে মালদার একটি গ্রামে এসআইআর-এর কাজে নিযুক্ত ৭ বিচারককে বুধবার ঘণ্টার পর ঘণ্টা ধরে ঘেরাও করে রাখা হয়। তাঁদের উদ্ধার করে ফেরানোর সময়ে গাড়ির উপর ইট পাটকেল ছোড়া হয় বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে নানা স্তরে প্রতিক্রিয়া হচ্ছে।

