তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের বিজেপির

নয়াদিল্লি : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি প্রতিনিধিদল সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বিজেপি অভিযোগ করেছে যে, পশ্চিমবঙ্গে তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে। এ দিন বিজেপির প্রতিনিধিদলে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, কিরেন রিজিজু, সুকান্ত মজুমদার এবং সাংসদ অরুণ সিং, অনিল বালুনি ও ওম পাঠক। কমিশনের সঙ্গে সাক্ষাতের পর কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু সংবাদমাধ্যমকে জানান, বিজেপি নির্বাচন কমিশনে এই সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দিয়েছে।

রিজিজু অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা নিজেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছেন যে, যারা বিজেপিকে ভোট দেবে তাদের ভয়াবহ পরিণতি হবে। রাজ্যের সমগ্র প্রশাসনিক ব্যবস্থা তৃণমূলের অঙ্গুলিহেলনে চলছে।

বিজেপির তরফে কমিশনের দাবি জানানো হয়েছে যে, নির্বাচন কমিশন যেন পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন নিশ্চিত করে। রিজিজু এও জানিয়েছেন, নির্বাচন কমিশন অভিযোগটি গুরুত্ব সহকারে বিবেচনা করছে| অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =