কলকাতার একাধিক জায়গায় হানা ইডি-র

কলকাতা : ভোটের মুখে ফের ইডি হানা কলকাতায়। শনিবার সকালে জওহরলাল নেহেরু রোডে একটি সংস্থার দফতরে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জমি সংক্রান্ত দুর্নীতি মামলার প্রেক্ষিতেই এই অভিযান বলে জানা গিয়েছে।

কোনও প্রকল্প করার নাম করে জমি নিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ওই সংস্থার বিরুদ্ধে। অভিযোগ, বেআইনি ভাবে অনেক জমি দখল করেছে ওই সংস্থা। নির্দিষ্ট কিছু প্রকল্পের নাম করে সাধারণ মানুষকে ঠকানো হয়েছে, তাঁদের জমি নিয়ে নেওয়া হয়েছে। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সংস্থার বিরুদ্ধে এই সংক্রান্ত একাধিক এফআইআর দায়ের হয়েছিল।

তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। সংস্থার নথিপত্র, জমির দলিল এবং আর্থিক লেনদেনের হিসাব খতিয়ে দেখা হচ্ছে বলে ইডি সূত্রে জানা গেছে। এছাড়াও, এ দিন সকালে ইডি-র আধিকারিকরা বালিগঞ্জের একটি আবাসনে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =