অভিষেকের সভার দিন নন্দীগ্রামে তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ ১১ নেতা-কর্মীর

পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার দিনই। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসে ভাঙনের অভিযোগ তুলে বিরোধী শিবিরে যোগ দিলেন ১১ জন তৃণমূল নেতা-কর্মী।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র হাত ধরে তারা ভারতীয় জনতা পার্টি-তে যোগদান করেন। রামনবমী উপলক্ষে শুক্রবার নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে জানকিনাথ মন্দির পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী। পদযাত্রা শেষে তিনি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হন।

নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর কর্মীসভা শেষে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠা নিয়ে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “প্র্যাকটিস করছে, আগামী ৪ তারিখের পর ভগবান রামের চরণেই আশ্রয় নিতে হবে।”এছাড়া জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সম্ভাব্য জরুরি ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী পরিস্থিতি সামলাতে জানেন এবং এই সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে সরকারকে সহযোগিতা করা উচিত।অন্যদিকে কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে। গোটা পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে এদিন রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 1 =