ভোট ঘোষণার পর ফের দু’ব্যাগ বোম উদ্ধার রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়ায়, আতঙ্ক এলাকায়

রেজিনগর : ভোট ঘোষণা হতেই আবারও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রেজিনগরে। রেজিনগর থানার অন্তর্গত ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় একটি অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে দু’ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে কে বা কারা অন্ধকারের সুযোগ নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশে বোমাগুলি রেখে যায়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক দু’টি ব্যাগ দেখতে পেয়ে রেজিনগর থানায় খবর দেন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ। এলাকা ঘিরে ফেলা হয় এবং বোমা নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। বোমাগুলি ঘিরে বর্তমানে সিভিক ভলান্টিয়ারদের পাহারা বসানো হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছেতিয়ানি ঘোষপাড়ায় এর আগেও একাধিকবার বোমা উদ্ধার হয়েছে। কয়েক মাস আগে এক ব্যক্তি বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মারা যান। এরপর এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। তবে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও বারবার বোমা উদ্ধারের ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + four =