বিজেপির ব্রিগেডের সভায় যাওয়ার বাস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পশ্চিম মেদিনীপুর : ব্রিগেডের সভায় যাওয়ার জন্য বিজেপির বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এলাকার ঘটনা।

বিজেপির অভিযোগ, শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার জন্য সকালে তাদের বাস যখন এলাকায় ঢুকছিল কর্মীদের নিয়ে যাওয়ার জন্য, সেই সময় পথেই তৃণমূলের কয়েকজন ভাঙচুর চালায় বাসে। বাসের কাঁচ ভেঙে দেওয়া হয়। আহত হন বাসের চালক। ইট, লাঠি দিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের| যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, তৃণমূলের কেউ ওদের বাসে ভাঙচুর করেনি।

এদিকে, পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার পাতলি এলাকায় ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের একটি রিজার্ভ বাসে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় বাসের একাধিক কাচ ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =