উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি

কলকাতা : কলকাতা এবং শহরতলির বিস্তীর্ণ অংশে বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। রয়েছে একটি অক্ষরেখাও। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে।

ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + sixteen =