পড়লো টাকার দাম, ধস শেয়ার বাজারেও

মুম্বই : পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে তৈরি হয়েছে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা। এর জেরে ডলারের চাহিদা বাড়ায় আরও কমলো টাকার দাম। সোমবার সকালে লেনদেনের শুরুতে ৪৬ পয়সা বেড়ে আমেরিকার মুদ্রার দাম দাঁড়িয়েছে ৯২.২৮ টাকা। পশ্চিম এশিয়ার পরিস্থিতির আরও অবনতি হওয়ায় অশোধিত তেলের দাম বাড়ার সঙ্গে-সঙ্গে ডলারের দর আরও বেড়েছে।

এদিকে, সোমবার সকালে বাজার খুলতেই মুখ থুবড়ে পড়ে শেয়ার সূচক। এ দিন প্রাথমিক লেনদেনে সেনসেক্স ২৩৪৫.৮৯ পয়েন্ট (২.৯৭ শতাংশ) কমে ৭৬,৫৭৩.০১-এ দাঁড়িয়েছে। নিফটি ৭০৮.৭৫ পয়েন্ট (২.৮৯ শতাংশ) কমে হয়েছে ২৩,৭৪১.৭০।

পশ্চিম এশিয়ায় আমেরিকার-ইজরায়েল-ইরান যুদ্ধের প্রভাবেই এ দিন লেনদেনের শুরুতে নিফটি এবং সেনসেক্সের পতন ঘটেছে বলেই অনুমান বাজার বিশেষজ্ঞদের। যুদ্ধের এই পরিস্থিতির আতঙ্কেই বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করার ফলে শেয়ার বাজারে এই ধস বলে দাবি বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 3 =