এসআইআর নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা, ‘নো এসআইআর, নো ভোট’ হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

কলকাতা : এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও ১১টি রাজ্যে এসআইআর শুরু হয়েছে এবং তার মধ্যে ১০টি রাজ্যে কাজ সম্পূর্ণ হয়েছে। কেরল ও তামিলনাড়ুর মতো অবিজেপি শাসিত রাজ্যেও কোনও বিরোধিতা ছাড়াই প্রক্রিয়া শেষ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তাঁর অভিযোগ, একমাত্র পশ্চিমবঙ্গেই অশান্তি, অবরোধ, ভীতি প্রদর্শন ও প্রশাসনিক পক্ষপাতিত্বের ঘটনা ঘটছে।শমীক ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতিদের তত্ত্বাবধানে এসআইআর সম্পন্ন করার বিষয়টি রাজ্য প্রশাসনের অযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার অভাবকে প্রমাণ করে। তিনি দাবি করেন, বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে এবং বিএলএ-২দের নামে ফর্ম ৭ জমা দেওয়া হচ্ছে।

বিজেপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “নো এসআইআর, নো ভোট।” তাঁর বক্তব্য, ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। তিনি নির্বাচন কমিশনের আধিকারিক জ্ঞানেশ কুমারকে রাজ্যে এসে পরিস্থিতি পরিদর্শনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 6 =