কলকাতা : রাজ্যে ভোট আসন্ন, ভোটের আগেই রাজ্যে আসছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এরিয়া ডমিনেশন, মনোবল বৃদ্ধি, ইভিএম সেন্টার, স্ট্রং রুম, ভোটের গণনার সেন্টারের যথাযথ পর্যবেক্ষণের জন্যই প্রাথমিক ভাবে এই ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ১ মার্চ রাজ্যে আসবে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ১০ মার্চ বাকি ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে।

