শুক্রবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, উত্তরে হালকা কুয়াশার সম্ভাবনা

কলকাতা : শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই, আবহাওয়া দফতর সূত্রে এমনই জানা গেছে। তার পরের চার দিন ধীরে ধীরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর পরবর্তী সময়ে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আপাতত সকালে কোথাও ঘন কুয়াশার কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী চার দিনে কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ধাপে ধাপে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। উপকূলীয় জেলাগুলিতে ১৭ থেকে ১৯ ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে তাপমাত্রার পারদ।

উত্তরবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত মিলেছে। ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায়। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।

কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 20 =