“বিনা প্ররোচনায় আক্রমণ চালাচ্ছে”, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর

কলকাতা : “তৃণমূল পশ্চিমবঙ্গে বিজেপিকে ভয় পাচ্ছে আর সেই কারণেই বিজেপির নেতা কর্মীদের উপর বিনা প্ররোচনায় আক্রমণ চালাচ্ছে।” বুধবার রাতে ভিডিয়ো-সহযোগে এই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “মিনাখাঁ বিধানসভার এক নম্বর মণ্ডল-এর বামনপুকুর বিজেপি কার্যালয়ে একটি সাংগঠনিক বৈঠক চলাকালীন, মিনাখাঁর তৃণমূল ব্লক সভাপতি সাইফুদ্দিন মোল্লা ও তৃণমূল পঞ্চায়েত সদস্য শরীফ শেখের নেতৃত্বে একদল তৃণমূলের দুষ্কৃতী বিজেপি কার্যালয়ে আয়োজিত সভায় যোগ দিতে আসা বিজেপি কার্যকর্তাদের প্রায় ৬০ থেকে ৭০ টা বাইক ভাঙচুর করেছে।

কিছু বিজেপি কার্যকর্তা বাইরে দাঁড়িয়েছিলেন, তাদের ব্যাপক মারধর করা হয়েছে। দু’জন বিজেপি কার্যকর্তা গুরুতর আহত। তাদের প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।

বিজেপি কার্যালয়টির অবস্থান থানার পাঁচিলের গায়েই। অথচ এতো বড়ো একটা ঘটনা সত্বেও তৃণমূলের দলদাস পুলিশের তরফ থেকে সেখানে কোনরকম সহযোগিতা করা তো দুর অস্ত, ঘটনার সময়ে পুলিশকে খুঁজেও পাওয়া যায়নি।

বিজেপির প্রতি মানুষের বিশ্বাস এবং সমর্থন বৃদ্ধি পাওয়ায় তৃণমূল এখন প্রমাদ গুনছে। ফলে তৃণমূল এখন নখ দাঁত বের করা শুরু করে দিয়েছে। কোথাও বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে বাধাদান, কখনো বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণ করছে তৃণমূল। আসলে তৃণমূল একটা ভয়ের পরিবেশ তৈরী করার চেষ্টা করছে, যাতে এই ভাবে ভোট বৈতরণী পার করে দেওয়া যায়।

কিন্তু এভাবে সুবিধা হবে না। পুলিশ প্রশাসন কে বলব অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর তিনটে মাস পর এই তৃণমূল সরকার কিন্তু থাকবে না, তখন কিন্তু আপনাদের বর্তমান অবস্থানের জন্য আপনাদের তখনকার পরিস্থিতি খুব একটা সুখকর হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + eighteen =