নয়াদিল্লি : বাংলাদেশের মানুষ এমন শক্তিকে বেছে নিয়েছেন যারা ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, নয়াদিল্লিতে এ কথা বলেছেন প্রাক্তন বিদেশ সচিব তথা রাজ্যসভা সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর মতো সংগঠনগুলি তখন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। শ্রিংলা জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক ইচ্ছা প্রকাশ করেছেন।
ভারতের মতো নিকটতম ও বৃহত্তম প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের এই সহযোগিতা দুই রাষ্ট্রের জন্যই বিশেষ ফলদায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

