মহারাষ্ট্রে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উদ্বেগ রাজ্যপালের, নিরপেক্ষ তদন্তের দাবি

হাওড়া :- মহারাষ্ট্রে পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

শুক্রবার সকালে হাওড়া স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেসে আলীগড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।

রাজ্যপালের মতে, সত্য উদ্ঘাটনের স্বার্থে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত অত্যন্ত জরুরি, যাতে প্রকৃত কারণ সামনে আসে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।তিনি আরও জানান, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। দেশের বিভিন্ন প্রান্তে কাজের সন্ধানে যাওয়া শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য—উভয় প্রশাসনের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলেও মত প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + three =