নয়াদিল্লি : এসআইআর-এর সংশোধিত সূচি প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার তারা জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা।
তার আগে, শুনানি শেষ করতে হবে ১৪ ফেব্রুয়ারির মধ্যে। ২১ ফেব্রুয়ারির মধ্যে যাচাই এবং চূড়ান্ত নিষ্পত্তি শেষ করতে হবে।
ভোটকেন্দ্র পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে ২৫ ফেব্রুয়ারির মধ্যে। আর ২৮ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা।

