ইআরও-রাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন; নির্দেশ সুপ্রিম কোর্টের, ডিজিপি-কে শোকজ নোটিশ

নয়াদিল্লি : এসআইআর হবেই, স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার দেড় ঘণ্টারও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে চলে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি। সেখানে প্রধান বিচারপতির বেঞ্চ সব রাজ্যকে স্পষ্ট করে দেয়, এসআইআর-এর কাজে বাধা বরদাস্ত করা হবে না। একই সঙ্গে বাস্তব পরিস্থিতির সঙ্গে কমিশনের কাজের মিল পাওয়া যাচ্ছে না, এমন মন্তব্যও করেছে আদালত।

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারির পরে আরও এক সপ্তাহ সময় দেওয়া হবে ইআরও-দের। যাতে তাঁরা নথি যাচাই সম্পূর্ণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন, সেই কারণেই সময় দেওয়া হবে বলে জানাচ্ছে আদালত।

রাজ্যে এনুমারেশন ফর্ম পুড়িয়ে দেওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কোনও এফআইআর নথিভুক্ত হয়নি বলে অভিযোগ। এর জন্য রাজ্যের পুলিশের ডিজি-কে শোকজ করল আদালত। তাঁকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − four =