রাজ্য বাজেটে সংখ্যালঘু বরাদ্দ নিয়ে কটাক্ষ তথাগতর

কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে বিতর্ক অব্যাহত। এবার ওই বাজেটে সংখ্যালঘু বরাদ্দ নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি লিখেছেন, “মা, মাটি, মানুষ’? হাসাবেন না! ‘মৌলবী, মুয়াজ্জিম, মাদ্রাসা’র জন্য মমতা জনসাধারণের টাকা খরচ করছে ।

রাজ্যে বাজেটে বিজ্ঞান ও গবেষণার জন্য মাত্র ৮২ কোটি টাকা, আর সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার জন্য ৫,৭১৩ কোটি টাকা বরাদ্দ প্রসঙ্গে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী।”

প্রসঙ্গত, শুক্রবার ভারতীয় জনতা পার্টি বলেছে যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের উপস্থাপিত বাজেট তাদের “তুষ্টিকরণ” রাজনীতি এবং “ভারসাম্যহীন অগ্রাধিকার” প্রতিফলিত করে।

এক সংবাদ সম্মেলনে বিজেপি সাংসদ এবং মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন: “…প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ যখন উন্নয়ন, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির পথে এগিয়ে চলেছে, তখন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের বাজেট তুষ্টি এবং ভারসাম্যহীন অগ্রাধিকার প্রতিফলিত করে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =